সৌদি আরবকে লক্ষ্য করে চালানো হামলার নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া। দেশটি এসব হামলাকে “অগ্রহণযোগ্য” আখ্যা দিয়েছে এবং বিশেষভাবে রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার কথা উল্লেখ করেছে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং বলেন, তাঁর দেশ সৌদি আরবের ওপর এসব হামলার নিন্দা জানায়। তিনি জানান, রিয়াদ বিমানবন্দরে হামলায় বেশ কয়েকজন নিরীহ মানুষ নিহত ও আহত হয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবে বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে চালানো হামলা অবিলম্বে বন্ধের ওপর জোর দেন।
