ইন্ডিপেন্ডেন্ট ফারসির খবর অনুযায়ী, সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল সাধারণ কর্তৃপক্ষ রোববার ভোরে জানায়, শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ত্রাসী হুথি মিলিশিয়ার হামলায় ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর।
নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক রয়েছেন; এ ছাড়া বাংলাদেশ, ফিলিস্তিন, যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া ও সুদানের নাগরিকও রয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি শিগগির সিদ্ধান্ত নেবেন।
প্রতিবেদনে বলা হয়, ইরানি সরকার-সমর্থিত হুথিদের সৌদি বেসামরিক বিমান চলাচল অবকাঠামোয় ধারাবাহিক হামলার এটি সর্বশেষ ঘটনা এবং এ নিয়ে নানা প্রতিক্রিয়া এসেছে।
