মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ঘোষণা করেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে শুধু জ্বালানি খাতকেন্দ্রিক একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, উভয় পক্ষ জ্বালানি খাতে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। একই সঙ্গে তিনি চুক্তি ভঙ্গ না করার বিষয়ে সতর্ক করেন।
মার্কিন প্রেসিডেন্ট লেখেন, "এই মুহূর্ত থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধে জ্বালানি খাতে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।" চুক্তি বাস্তবায়নের পদ্ধতি বা এর মেয়াদ সম্পর্কে তিনি আর কোনো তথ্য দেননি।
