ইউক্রেনে চলমান সংঘাত নিষ্পত্তির জন্য আলোচনা অব্যাহত রাখতে রাশিয়া এখনো প্রস্তুত বলে আবারও জানিয়েছে দেশটি।

রুশ বার্তা সংস্থা স্পুতনিকের বরাত দিয়ে জানা গেছে, রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, "আমরা সাধারণভাবে (ইউক্রেন বিষয়ে) আলোচনার জন্য প্রস্তুত এবং এখনো তা-ই আছি।"

এর এক দিন আগে রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ বলেছিলেন, ইউক্রেন সংঘাত নিষ্পত্তি নিয়ে আলোচনা কবে আবার শুরু হবে, তা রাশিয়া বিবেচনা করে দেখবে।