ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত জ্বালানি খাতে যুদ্ধবিরতিকে তাঁর দেশ সমর্থন করে।

সামাজিক মাধ্যমে এক পোস্টে জেলেনস্কি বলেন, তিনি এইমাত্র কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে কথা বলেছেন এবং আলোচনায় জ্বালানি খাতে যুদ্ধবিরতির বিষয়টি উঠে এসেছে।

তিনি বলেন, "ইউক্রেন এই যুদ্ধবিরতি সমর্থন করে এবং রাশিয়াও এটি সমর্থন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তিনি আরও জানান, ইউক্রেন মার্কিন পক্ষের কাছ থেকে বিস্তারিত জানার অপেক্ষায় রয়েছে।

জেলেনস্কি জোর দিয়ে বলেন, উত্তেজনা কমানো ও প্রাণ রক্ষার পদক্ষেপ এবং যুদ্ধ শেষ করে স্থায়ী শান্তি নিশ্চিত করার প্রয়োজনীয় সিদ্ধান্তকে ইউক্রেন সব সময় পুরোপুরি সমর্থন করে।