সৌদি প্রেস এজেন্সি জানায়, পাসপোর্ট অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মেজর জেনারেল ড. সালেহ সাদ আল-মুরাব্বা উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) দেশগুলোর পাসপোর্ট মহাপরিচালকদের ৪২তম বৈঠকে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

বৈঠকটি ২০২৬ সালের ২৯ থেকে ৩০ সেপ্টেম্বর বাহরাইনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে জিসিসি দেশগুলোর পাসপোর্টসংক্রান্ত কার্যক্রমের বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়। পাশাপাশি যৌথ কার্যক্রম উন্নয়নের উপায়, সমন্বয় জোরদার এবং অভিজ্ঞতা বিনিময় নিয়েও আলোচনা হয়।

উপসাগরীয় দেশগুলোর পাসপোর্ট বিভাগের মধ্যে এ ধরনের সমন্বয় সেইসব নাগরিক ও প্রবাসীর সঙ্গে সম্পর্কিত, যাঁরা এসব দেশের মধ্যে যাতায়াত করেন।