সৌদি আরবের হজ সিভিল ডিফেন্স বাহিনী আরাফাত ময়দানে হাজিদের তাঁবুগুলোতে পরিদর্শন জোরদার করেছে। অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ও জরুরি নির্গমন পথ প্রস্তুত ও সচল আছে কি না, তা যাচাই করাই এসব পরিদর্শনের উদ্দেশ্য।
নিরাপত্তা জোরদার এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার লক্ষ্যে মাঠপর্যায়ের কার্যক্রমের অংশ হিসেবে এই পরিদর্শন চলছে।
সিভিল ডিফেন্সের মহাপরিদপ্তর জানিয়েছে, তাদের দলগুলো দিনরাত চব্বিশ ঘণ্টা কাজ করছে। প্রতিরোধমূলক সর্বোত্তম চর্চা প্রয়োগ করে বিস্তারিত পরিকল্পনা অনুযায়ী এই কাজ পরিচালিত হচ্ছে, যাতে আল্লাহর মেহমানরা নিরাপদে হজের আনুষ্ঠানিকতা পালন করতে পারেন।
হাজিদের সেবায় গড়ে তোলা সমন্বিত ব্যবস্থার অংশ এই উদ্যোগ। আরাফাতের তাঁবুতে অবস্থান করা বাংলাদেশি হাজিসহ সবার জন্য অগ্নিনিরাপত্তা ও জরুরি প্রস্তুতি গুরুত্বপূর্ণ নিরাপত্তার বিষয়।


