সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, সৌদি আরবের জাতীয় ফুটবল দল সোমবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিপক্ষে উপসাগরীয় কাপ ২৭-এর ফাইনালের প্রস্তুতি শেষ করেছে। শিরোপা নির্ধারণী ম্যাচটি আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটির অনুশীলন মাঠে প্রধান কোচ জর্জিওস দোনিসের তত্ত্বাবধানে খেলোয়াড়রা অনুশীলন করেন। ওয়ার্ম-আপ দিয়ে সেশন শুরু হয়, এরপর ছোট পরিসরের খেলা ও বেশ কিছু কৌশলগত অনুশীলন হয়। সেট-পিস অনুশীলনের মধ্য দিয়ে সেশনটি শেষ হয়।
এদিকে খেলোয়াড় আলা আল-হাজি ও জাকারিয়া হাওসাওই মেডিকেল স্টাফের তত্ত্বাবধানে তাঁদের পুনর্বাসন কর্মসূচি অব্যাহত রেখেছেন।
সৌদি আরবে বসবাসরত ফুটবলপ্রেমীদের কাছে এই ফাইনাল টুর্নামেন্টের সবচেয়ে বড় লড়াই, যেখানে শিরোপার জন্য দুই দল মুখোমুখি হবে।
