ইয়েমেনে বৈধতা পুনরুদ্ধার জোটের সরকারি মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, সৌদি আরবের দিকে ছোড়া চারটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।

তিনি বলেন, ড্রোনগুলো মদিনা অঞ্চল ও পূর্বাঞ্চলীয় প্রদেশে প্রতিহত করা হয়। তবে ড্রোনগুলো কে ছুড়েছে, তা তিনি উল্লেখ করেননি।