সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহকে ফোন করে আলাপের শুরুতেই সৌদি আরবের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী হুথি গোষ্ঠীর হামলার নিন্দা জানিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি। তিনি এসব হামলাকে "নৃশংস হুথি হামলা" বলে উল্লেখ করেন।
তাজানি সৌদি আরবের প্রতি ইতালির সংহতি এবং নিজের নিরাপত্তা রক্ষায় দেশটির নেওয়া পদক্ষেপের প্রতি সমর্থন জানান। ইতালীয় নাগরিকসহ সৌদি আরবে বসবাসকারী সবার নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টার জন্য তিনি সৌদি কর্তৃপক্ষকে ধন্যবাদও দেন।
দুই মন্ত্রী আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং হরমুজ প্রণালী ও বাব আল-মানদেবে নিরাপদ ও অবাধ নৌচলাচল নিশ্চিত করার প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন, যাতে আন্তর্জাতিক বাণিজ্য নির্বিঘ্ন থাকে এবং অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় থাকে।
