সৌদি আরবের মদিনা অঞ্চলে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনে বৈধ সরকার সমর্থনকারী জোট।

জোট বাহিনীর আনুষ্ঠানিক মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এ ঘোষণা দেন। তাঁর বিবৃতিতে ঘটনাটির আর কোনো বিস্তারিত উল্লেখ করা হয়নি।