এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের দ্বিতীয় রাউন্ডে রিয়াদের কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে উজবেকিস্তানের নেফতচি ফারগানাকে ৩-১ গোলে পরাজিত করেছে সৌদি ক্লাব আল-নাসর।

৩৩ মিনিটে আনজেলো আল-নাসরকে এগিয়ে দেন, আর ৪২ মিনিটে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো দ্বিতীয় গোল করেন। প্রথমার্ধ শেষে স্বাগতিকরা ২-০ গোলে এগিয়ে থাকে।

দ্বিতীয়ার্ধের শুরুতে ৫১ মিনিটে আলিশের ওদিলভ সফরকারীদের হয়ে একটি গোল শোধ করেন। পরে আনভারজন গফুরভের আত্মঘাতী গোলে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় আল-নাসরের।

এই জয়ে লিগ পর্বে প্রথম তিন পয়েন্ট পেল আল-নাসর; প্রথম রাউন্ডে তারা সংযুক্ত আরব আমিরাতের আল আইনের কাছে ৪-০ গোলে হেরেছিল। ইরাকের আল-কুওয়া আল-জাউইয়াকে ১-০ গোলে হারিয়ে পাওয়া তিন পয়েন্টেই আটকে রইল নেফতচি।