সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ লেবানন প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট জোসেফ আউনের কাছ থেকে একটি ফোনকল পান।

আলাপের শুরুতে প্রেসিডেন্ট আউন সৌদি আরব ও এর গুরুত্বপূর্ণ স্থাপনায় চালানো হামলার নিন্দা জানান, যা তাঁর ভাষায় দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি।

তিনি জোর দিয়ে বলেন, লেবানন পুরোপুরি সৌদি আরবের পাশে আছে এবং দেশটির নিরাপত্তা, সার্বভৌমত্ব বা আঞ্চলিক অখণ্ডতার ক্ষতি করতে পারে এমন যেকোনো কিছুর বিরুদ্ধে তার সঙ্গে থাকবে।