সৌদি গেজেট জানিয়েছে, সৌদি আরব রেলওয়ে (এসএআর) শনিবার ঘোষণা দিয়েছে যে রোববার, ১১ অক্টোবর ভোররাতে কাসিম থেকে মাজমাআ হয়ে রিয়াদ পর্যন্ত দুটি অতিরিক্ত ট্রেন চলবে।

ট্রেন নম্বর ১৪৯ রাত ১২:৩০-এ কাসিম ছাড়বে, ১:৩২-এ মাজমাআ পৌঁছে ১:৪০-এ আবার রওনা দেবে এবং ২:৫৮-এ রিয়াদে পৌঁছাবে। ট্রেন নম্বর ১৩৯ কাসিম থেকে ১:৩০-এ ছেড়ে ২:৩২-এ মাজমাআ পৌঁছাবে, ২:৪০-এ রওনা দিয়ে ৩:৫৮-এ রিয়াদে পৌঁছাবে।

এই ট্রেনে যেতে আগ্রহী যাত্রীদের প্রতিষ্ঠানটির অফিসিয়াল মাধ্যমে টিকিট কাটতে বলা হয়েছে।