সৌদি আরবের জাকাত, কর ও শুল্ক কর্তৃপক্ষ জানিয়েছে, আল-হাদিসা সীমান্ত চৌকিতে শুল্ক কর্মকর্তারা 'ক্যাপটাগন' নামে পরিচিত অ্যামফিটামিন মাদকের ৫১,১৬৩ টি বড়ি পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন।

কর্তৃপক্ষের মুখপাত্র হামুদ আল-হারবি বলেন, সৌদি আরবে প্রবেশের জন্য একটি ট্রাক চৌকিতে পৌঁছালে শুল্ক প্রক্রিয়ার অংশ হিসেবে নিরাপত্তা প্রযুক্তি ও প্রশিক্ষিত কুকুর দিয়ে তল্লাশি চালানো হয়। এতে ট্রাকের বিভিন্ন অংশে লুকানো বড়িগুলো পাওয়া যায়।

আল-হারবি জানান, কর্তৃপক্ষ তাদের সব শুল্ক চৌকিতে দেশের আমদানি ও রপ্তানির ওপর কঠোর নজরদারি অব্যাহত রাখবে এবং পাচারকারীদের প্রতিটি চেষ্টা প্রতিহত করবে। সমাজের নিরাপত্তা রক্ষার কৌশলগত লক্ষ্যের অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদক নিয়ন্ত্রণ মহাপরিদপ্তরের সঙ্গে সমন্বয় করে এ কাজ চলছে।

তিনি নিরাপত্তা অভিযোগ নম্বর 1910, ইমেইল 1910@zatca.gov.sa অথবা আন্তর্জাতিক নম্বর 009661910-এ পাচারের তথ্য জানাতে সবার প্রতি আহ্বান জানান। সব তথ্য সম্পূর্ণ গোপন রাখা হয় এবং তথ্য সঠিক প্রমাণিত হলে তথ্যদাতাকে আর্থিক পুরস্কার দেওয়া হয়।