ইয়েমেনে বৈধ সরকারের সমর্থনে গঠিত জোট জানিয়েছে, সন্ত্রাসী হুথি মিলিশিয়া সৌদি আরবের শহরগুলো লক্ষ্য করে যে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, তার সবগুলোই প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।
জোটের সরকারি মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, এর মধ্যে দুটি ক্ষেপণাস্ত্র রাজধানী রিয়াদের দিকে এবং তৃতীয়টি খামিস মুশাইতের দিকে ছোড়া হয়েছিল। তিনটি ক্ষেপণাস্ত্রই মাঝপথে প্রতিহত করে ধ্বংস করা হয় বলে তিনি জানান।
এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সৌদি শহর এবং সেখানে বসবাসকারী মানুষের নিরাপত্তাকে লক্ষ্য করে মিলিশিয়ার একটি সন্ত্রাসী হামলা।
