সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, কিং সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্র (কেএসরিলিফ) দুই দিন আগে হাশেমীয় রাজতন্ত্র জর্ডানে শরণার্থী পরিবারগুলোর মধ্যে তাজা মাংস বিতরণের ২০২৬ সালের প্রকল্প চালু করেছে।
আল-কারাক প্রদেশ থেকে এই কার্যক্রম শুরু হয়, যেখানে বিতরণের প্রথম ধাপে ১৮৯টি যোগ্য পরিবারকে লক্ষ্য করা হয়। স্থানীয় অংশীদারদের সহযোগিতায় এ বিতরণ সম্পন্ন হয়।
জর্ডানে কেন্দ্রের শাখা পরিচালক ড. নায়েফ বিন সালেহ আল-শাম্মারি বলেন, উপকারভোগী পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা জোরদারে কেন্দ্র জর্ডানে যে মানবিক কর্মসূচি বাস্তবায়ন করছে, এই প্রকল্প তারই অংশ। তিনি জানান, সর্বোচ্চ মানবিক মান বজায় রেখে সহায়তা যেন প্রকৃত প্রাপকদের কাছে পৌঁছায়, সেজন্য কেন্দ্র অংশীদারদের সঙ্গে নিবিড় সমন্বয় করে।
সংস্থাটির ভাষ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশে খাদ্য সহায়তা কর্মসূচিতে সহায়তা ও লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর জীবনযাত্রায় স্থিতিশীলতা আনার সৌদি প্রচেষ্টার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

