সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় হজযাত্রী ও ওমরাহ পালনকারীদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি, নির্দেশিকা ও সচেতনতামূলক উপকরণ দিচ্ছে। এসপিএ জানায়, এর লক্ষ্য অধিকার সুরক্ষা, সেবার মান উন্নয়ন এবং যাত্রার অভিজ্ঞতা আরও ভালো করা।

মন্ত্রণালয়ের "নিজের অধিকার জানুন" কর্মসূচি আবাসন, পরিবহন, খাবার, সেবার মান, চুক্তিভিত্তিক সেবা বাস্তবায়ন এবং অভিযোগ দাখিল ও নিষ্পত্তির প্রক্রিয়া-সংক্রান্ত অধিকার তুলে ধরে। সেবাদাতারা অনুমোদিত অধিকার ও মানদণ্ড মানছেন কি না, তাও মন্ত্রণালয় তদারকি করে।

মন্ত্রণালয় তার ওয়েবসাইটে ১৪টি ভাষায় "আইনি সচেতনতা নির্দেশিকা" প্রকাশ করেছে, যেখানে যাত্রীদের অধিকার, দায়িত্ব এবং সংশ্লিষ্ট বিধি ও নির্দেশনা রয়েছে।

এ ছাড়া মন্ত্রণালয় তার ডিজিটাল প্ল্যাটফর্মে একাধিক ভাষায় সচেতনতামূলক পোস্ট ও কনটেন্ট প্রকাশ করছে, যাতে বিশ্বের বিভিন্ন দেশের যাত্রীদের কাছে তথ্য পৌঁছায়।

মন্ত্রণালয় জানিয়েছে, যাত্রীদের চাহিদা বোঝা এবং যাত্রার প্রতিটি ধাপে সেবার মান উন্নত করার সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে এসব প্রচেষ্টা চলছে।