সৌদি আরব ও পর্তুগাল দুই দেশের কূটনৈতিক ও বিশেষ পাসপোর্টধারীদের প্রবেশ ভিসা থেকে পারস্পরিকভাবে অব্যাহতি দিতে একটি চুক্তি সই করেছে। আজ পর্তুগালের রাজধানী লিসবনে চুক্তিটি সই হয়।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ এবং পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো রাঙ্গেল চুক্তিতে সই করেন। প্রিন্স ফয়সালের পর্তুগাল প্রজাতন্ত্রে সরকারি সফরের সময় এই চুক্তি সম্পন্ন হয়।
চুক্তিটির লক্ষ্য দুই বন্ধুপ্রতিম দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা, যাতায়াত ও যোগাযোগ সহজ করা, পারস্পরিক সমন্বয় বাড়ানো এবং সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ করা।
উল্লেখ্য, এই ভিসামুক্তি কেবল দুই দেশের কূটনৈতিক ও বিশেষ পাসপোর্টধারীদের জন্য প্রযোজ্য।


