সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, সৌদি আরবের পরিবহন ও লজিস্টিক সেবামন্ত্রী প্রকৌশলী সালেহ বিন নাসের আল-জাসের ফেডারেল রিপাবলিক অব জার্মানিতে তাঁর সরকারি সফর শেষ করেছেন। সফরকালে তিনি বার্লিনে অনুষ্ঠিত ইনোট্রান্স ২০২৬ প্রদর্শনীতে অংশ নেন। পরিবহন ও লজিস্টিক খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে ছিল।

এই প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশের রেলখাতের নেতা ও বিশেষজ্ঞরা একত্র হন এবং ভবিষ্যতের যাতায়াত ব্যবস্থার জন্য সর্বশেষ প্রযুক্তি ও উদ্ভাবনী সমাধান তুলে ধরা হয়।

সফরে আল-জাসের সরকারি ও বেসরকারি খাতের কর্মকর্তা ও নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেন। এসব বৈঠকে পরিবহন ও লজিস্টিক সেবায় সহযোগিতা ও অংশীদারত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ ছাড়া রেল পরিবহন খাতে সৌদি আরব ও জার্মানির সহযোগিতা জোরদারে বেশ কয়েকটি চুক্তি ও অংশীদারত্বে তিনি পৃষ্ঠপোষকতা করেন।

এসপিএর তথ্যমতে, দুই দেশের ক্রমবর্ধমান সম্পর্কের ধারাবাহিকতায় এ সফর অনুষ্ঠিত হয়। এটি পরিবহন ও লজিস্টিক খাতে নতুন সুযোগ খোঁজা এবং জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করেছে, যা খাতটির প্রতিযোগিতা সক্ষমতা বাড়াবে এবং বৈশ্বিক লজিস্টিক কেন্দ্র হিসেবে সৌদি আরবের অবস্থান শক্তিশালী করবে।