সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান চেম্বার অব কমার্সের রিক্রুটমেন্ট (বিদেশ থেকে কর্মী নিয়োগ) কমিটি চেম্বারের প্রধান কার্যালয়ে একটি বৈঠক করেছে। বৈঠকে অঞ্চলের কর্মী নিয়োগ খাত যেসব চ্যালেঞ্জের মুখোমুখি, তা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে খাতের সাম্প্রতিক অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং বর্তমান সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে খাতের দক্ষতা ও কর্মক্ষমতা বাড়াতে বিভিন্ন সমাধান ও উন্নয়ন প্রস্তাব উপস্থাপন করা হয়।
এ ছাড়া সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় ও সহযোগিতা জোরদারের উপায় নিয়েও আলোচনা হয়। উদ্দেশ্য হলো রিক্রুটমেন্ট প্রতিষ্ঠানগুলোর বাধা দূর করা, তাদের পরিচালন দক্ষতা বাড়ানো এবং সেবাগ্রহীতাদের জন্য সেবার মান উন্নত করা।
সৌদি আরবে কর্মরত প্রবাসী কর্মী এবং তাঁদের নিয়োগকর্তাদের জন্য এই খাত সরাসরি গুরুত্বপূর্ণ, তাই সেবার মানোন্নয়ন উভয় পক্ষের জন্যই প্রাসঙ্গিক।
