১৪৪৭ হিজরির হজ পালনের উদ্দেশ্যে ইরাক প্রজাতন্ত্র থেকে আসা হাজিদের প্রথম দল রোববার সৌদি আরবের উত্তর সীমান্ত অঞ্চলের জাদিদাত আরআর সীমান্ত পথে পৌঁছেছে। অঞ্চলের আমির প্রিন্স ফয়সাল বিন খালিদ বিন সুলতান বিন আব্দুল আজিজ পুরো কার্যক্রম তদারকি করছেন।

সীমান্ত পথে কর্মরত সরকারি সংস্থাগুলো দ্রুত ও নির্বিঘ্নে হাজিদের প্রবেশ প্রক্রিয়া সম্পন্ন করেছে। স্বাস্থ্য, নিরাপত্তা, ব্যবস্থাপনা, পরিবহন ও লজিস্টিক সেবার সমন্বিত ব্যবস্থার মাধ্যমে পবিত্র স্থানগুলোর দিকে রওনা হওয়া পর্যন্ত তাঁদের সহায়তা দেওয়া হচ্ছে।

আল্লাহর মেহমানদের সর্বোত্তম সেবা দেওয়ার বিষয়ে দেশটির নেতৃত্বের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।