সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, আল-বাহা অঞ্চলের আমির প্রিন্স ড. হুসাম বিন সৌদ বিন আব্দুল আজিজ রক্তদান এবং বার্ষিক জাতীয় রক্তদান কর্মসূচির সূচনা করার জন্য ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়েছেন।
তিনি বলেন: “ক্রাউন প্রিন্সের এই উদ্যোগ অব্যাহত দানশীলতা ও স্থায়ী প্রভাবের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এটি দান ও সামাজিক সংহতির মূল্যবোধ জোরদারের একটি মানবিক বার্তা এবং স্বাস্থ্যের উন্নয়ন, জীবন রক্ষা ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে নেতৃত্বের ধারাবাহিক নীতির সম্প্রসারণ।”
প্রিন্স হুসাম সমাজসেবা, জনস্বাস্থ্যের উন্নয়ন ও রোগীদের জীবন বাঁচাতে এই কর্মসূচির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন এবং সবাইকে এই জাতীয় মানবিক উদ্যোগে এগিয়ে এসে অংশ নিতে উৎসাহিত করেন।
রক্তদানের মাধ্যমে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রকে সহায়তা এবং জীবন রক্ষায় সমাজের অংশগ্রহণের গুরুত্বও তিনি তুলে ধরেন। সৌদি আরবে বসবাসরত প্রবাসীরাও নিকটস্থ হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে এই জাতীয় কর্মসূচিতে অবদান রাখতে পারেন।
