ইয়েমেনে বৈধতা পুনরুদ্ধারের জোটের বাহিনী সন্ত্রাসী হুথি গোষ্ঠীর রিয়াদের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝপথে প্রতিহত করে ধ্বংস করেছে।

জোট বাহিনীর সরকারি মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এ ঘোষণা দেন। বিবৃতিতে তিনি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য “সন্ত্রাসী হুথি মিলিশিয়া”কে দায়ী করেন।