সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র হাইল অঞ্চলের জন্য সতর্কতা জারি করেছে। কেন্দ্রটি জানিয়েছে, তীব্র বেগে বাতাস বইবে এবং অনুভূমিক দৃশ্যমানতা প্রায় শূন্যে নেমে আসতে পারে। সেই সঙ্গে শিলাবৃষ্টি, আকস্মিক বন্যা ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
সতর্কতার আওতায় খোলা এলাকা ও মহাসড়কও রয়েছে। কেন্দ্রের তথ্য অনুযায়ী, এই পরিস্থিতি রাত ৮টা পর্যন্ত চলতে পারে।
