সৌদি আরবের তায়েফ বিশ্ববিদ্যালয় আজ দুপুর ১২টা থেকে আল-হাওয়িয়ার প্রধান ক্যাম্পাস এবং তায়েফ গভর্নরেটের সব ক্যাম্পাসে সশরীর ক্লাস বন্ধ করে ব্ল্যাকবোর্ড প্ল্যাটফর্মে দূরশিক্ষণ চালু করেছে। বিশ্ববিদ্যালয় জানায়, জাতীয় আবহাওয়া কেন্দ্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ছাত্রছাত্রী এবং শিক্ষক ও প্রশাসনিক কর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় আরও জানিয়েছে, তুরবা, আল-খুরমা ও রানিয়া গভর্নরেটে এর শাখাগুলোতে ক্লাস ও কর্মীদের অফিস আগের মতোই সশরীরে চলবে।
