হরমুজ প্রণালীতে একটি তেল ট্যাংকার একটি প্রক্ষেপণাস্ত্রের আঘাতে পড়েছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) আজ এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির ভাষ্য অনুযায়ী, জাহাজটিতে আঘাত হানা প্রক্ষেপণাস্ত্রটি শনাক্ত করা যায়নি। তবে ট্যাংকারের ক্রুদের সবাই নিরাপদে আছেন বলে খবর পাওয়া গেছে।
প্রকাশিত তথ্যে ট্যাংকারটির মালিকানা, গন্তব্য কিংবা জাহাজের ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে আর কোনো বিবরণ দেওয়া হয়নি।
