হোয়াটসঅ্যাপ একটি নতুন নিরাপত্তা ব্যবস্থা চালু করেছে, যার ফলে ব্যবহারকারীর ডিভাইসের অপারেটিং সিস্টেম পুরোনো হলে অ্যাপে লগইন করা যাবে না। অ্যান্ড্রয়েড ও iOS—দুই প্ল্যাটফর্মেই এটি প্রযোজ্য, এবং ডিভাইস আপডেট করে অ্যাপ ব্যবহার চালিয়ে যেতে ব্যবহারকারীদের প্রয়োজনীয় ধাপগুলো দেখানো হয়।

এ জন্য অ্যাপের নতুন সংস্করণ ইনস্টল করতে হবে না; বরং ব্যবহারকারীকে ডিভাইসের সেটিংসে পাঠানো হয়, যাতে তিনি অপারেটিং সিস্টেমের সর্বশেষ আপডেট ইনস্টল করতে পারেন। কোন কোন সংস্করণের ব্যবহারকারীদের লগইন বন্ধ করা হবে, সেই তালিকা হোয়াটসঅ্যাপ এখনো প্রকাশ করেনি।

ব্যবহারকারীদের নিরাপত্তা জোরদার করাই এই পদক্ষেপের উদ্দেশ্য, কারণ পুরোনো অপারেটিং সিস্টেমের ডিভাইস নিরাপত্তা ত্রুটির মাধ্যমে আক্রান্ত হতে পারে, যা হামলাকারীদের ম্যালওয়্যার ইনস্টল করে ডিভাইসে সংরক্ষিত তথ্যে প্রবেশের সুযোগ দিতে পারে।

সার্ভার-সাইড আপডেটের মাধ্যমে নির্দিষ্ট কিছু অ্যান্ড্রয়েড ও iOS অ্যাকাউন্টে ধাপে ধাপে ফিচারটি চালু করা শুরু করেছে হোয়াটসঅ্যাপ, এর জন্য অ্যাপের নতুন সংস্করণ প্রকাশের প্রয়োজন হয়নি।