ইন্দোনেশিয়ার যৌথ অনুসন্ধান ও উদ্ধারকারী দল পশ্চিম সুমাত্রা প্রদেশের রাজধানী পাদাং শহরে বন্যার পানিতে তলিয়ে যাওয়া দুটি স্থান থেকে ৫০ জনের বেশি বাসিন্দাকে সরিয়ে নিয়েছে।

ইন্দোনেশিয়ার বার্তা সংস্থা আন্তারা জানিয়েছে, শনিবার দুপুর থেকে টানা ভারী বৃষ্টিতে নদীর পানি বেড়ে উপচে পড়লে কোতো তাঙ্গাহ উপজেলার দুটি এলাকায় বন্যা দেখা দেয়।

সংস্থাটির তথ্যমতে, কাদামিশ্রিত বাদামি পানি তীব্র স্রোতে আবাসিক এলাকায় ঢুকে পড়ে এবং পানির উচ্চতা ৫০ সেন্টিমিটার ছাড়িয়ে যায়।

উদ্ধার অভিযান শেষে পাদাংয়ের অনুসন্ধান ও উদ্ধার দপ্তরের মাঠ দলের প্রধান বলেন, "বন্যার পানি উঁচু ও খরস্রোতা ছিল, ফলে কয়েক ডজন বাসিন্দা আটকা পড়েন এবং তাদের বের করে আনতে সহায়তার প্রয়োজন হয়।" উদ্ধারকর্মীরা রাবারের নৌকা ও পানির ওপর টানানো দড়ি ব্যবহার করেন।