রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ত্রাসী হুথি মিলিশিয়ার চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার। এসব হামলায় কয়েকজন আহত হয়েছেন।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই হামলা সৌদি আরবের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন এবং অঞ্চলের নিরাপত্তা, বেসামরিক মানুষ, বেসামরিক স্থাপনা ও আকাশপথে চলাচলের জন্য সরাসরি হুমকি।
মন্ত্রণালয় সৌদি আরবের প্রতি কাতারের পূর্ণ সংহতি পুনর্ব্যক্ত করে জানায়, নিজের সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা ও স্বার্থ রক্ষায় সৌদি আরব যে বৈধ পদক্ষেপই নিক, কাতার তার পাশে থাকবে। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, সৌদি আরবের নিরাপত্তা কাতারের নিজস্ব নিরাপত্তা এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত দেশগুলোর সম্মিলিত নিরাপত্তা ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ।
কাতার আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেছে।
