সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র জাজান অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। বৃষ্টির সঙ্গে প্রবল বেগে বাতাস বইবে, যাতে অনুভূমিক দৃষ্টিসীমা প্রায় শূন্যে নেমে আসতে পারে। পাশাপাশি শিলাবৃষ্টি, আকস্মিক বন্যা ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

জাজান শহর ছাড়াও সাবিয়া, আবু আরিশ, সামতা, বাইশ, আদ-দারব, দামাদ, ফিফা ও আদ-দায়ের (বনি মালিক)সহ বিভিন্ন গভর্নরেট, আল-ফুতাইহা কেন্দ্র এবং ফারাসান দ্বীপ এই সতর্কতার আওতায় রয়েছে।

কেন্দ্রটি জানিয়েছে, এই অবস্থা রাত ৯টা পর্যন্ত চলবে।