সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, কাসিম অঞ্চল পৌরসভা আল-বুকাইরিয়া প্রদেশ পৌরসভার মাধ্যমে উন্নয়নমূলক আবাসন কর্মসূচির উপকারভোগীদের কাছে ৮১টি আবাসিক ইউনিট হস্তান্তর করেছে।
আহলি আবাসন সংস্থা ও ফায়েদ নারী সংস্থার সহযোগিতায় ইউনিটগুলো দেওয়া হয়। এর লক্ষ্য যোগ্য পরিবারগুলোর জন্য উপযুক্ত বাসস্থান নিশ্চিত করা, পারিবারিক স্থিতিশীলতা বাড়ানো ও জীবনমান উন্নত করা।
এই উদ্যোগ সরকারি প্রতিষ্ঠান ও অলাভজনক খাতের সমন্বয়ের প্রতিফলন। এতে যোগ্য পরিবারগুলো মর্যাদাপূর্ণ বাসস্থান পায়, যা তাদের স্থিতিশীলতা ও নিরাপত্তা দেয় এবং টেকসই উন্নয়নে অলাভজনক খাতের ভূমিকা জোরদার করে। এটি সৌদি ভিশন ২০৩০-এর লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
প্রকল্পটি সেসব উন্নয়নমূলক আবাসন কর্মসূচির অংশ, যেগুলো আবাসন উন্নয়নের লক্ষ্য পূরণে সামাজিক সংগঠনগুলোর সঙ্গে অংশীদারত্বের ওপর ভিত্তি করে পরিচালিত হয়। কাসিম অঞ্চলের অসচ্ছল পরিবারগুলোর জন্য এ ধরনের কর্মসূচি নিরাপদ ও স্থিতিশীল বাসস্থানের পথ খুলে দেয়।

