সৌদি আরবের নাজরান অঞ্চলের গভর্নর প্রিন্স জালাওয়ি বিন আবদুল আজিজ বিন মুসাইদ আজ নিজ কার্যালয়ে ‘মাদার এনার্জি অ্যাসোসিয়েশন’-এর উদ্বোধন করেছেন। জ্বালানি খাতে বিশেষায়িত এই সংগঠনটির সদর দপ্তর নাজরান অঞ্চলেই। অনুষ্ঠানে সংগঠনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন।

গভর্নর বলেন, নবায়নযোগ্য জ্বালানি নিয়ে সচেতনতা ছড়ানো, ব্যবহারে সাশ্রয়, উদ্ভাবনে উৎসাহ, পরিবেশগত টেকসই উন্নয়ন জোরদার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারত্ব বাড়াতে এ ধরনের বিশেষায়িত সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যা সৌদি ভিশন ২০৩০-এর লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

একটি উপস্থাপনার মাধ্যমে তাঁকে সংগঠনের লক্ষ্য সম্পর্কে জানানো হয়। এর মধ্যে রয়েছে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে অনুষ্ঠান, সচেতনতামূলক কর্মসূচি, কর্মশালা ও সম্মেলন আয়োজন, উদ্ভাবন ও টেকসই জ্বালানি প্রকল্পের জন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব, সমাজে জ্ঞান ছড়িয়ে দেওয়া এবং জ্বালানিবিষয়ক জাতীয় উদ্যোগে উৎসাহ দেওয়া।

গভর্নরকে সংগঠনের প্রধান কর্মসূচিগুলো সম্পর্কেও জানানো হয়, যার মধ্যে রয়েছে মসজিদে সৌরশক্তি, জ্বালানিসাশ্রয়ী বাড়ি ও স্কুলভিত্তিক জ্বালানি দূত কর্মসূচি। ঐতিহাসিক বাড়ির টেকসই ঐতিহ্য রক্ষা ও কবরস্থান আলোকিত করার উদ্যোগও উপস্থাপন করেছে সংগঠনটি। শিশুদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে জ্বালানির ভবিষ্যৎ নিয়ে একটি কর্মশালাও পরিচালনা করে তারা।

সংগঠনের চেয়ারম্যান ও পর্ষদ সদস্যরা গভর্নরের সমর্থন ও আগ্রহের জন্য কৃতজ্ঞতা জানান।