সৌদি আরবের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ রাজকীয় সংরক্ষিত এলাকা উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো আল-হাজরা এলাকায় পশুচারণের অনুমতি দেওয়া হয়েছে বলে যে তথ্য ছড়াচ্ছে, তা সঠিক নয়। এই অনুমতি পুরো এলাকার জন্য প্রযোজ্য নয়।
পশুচারণের ক্ষেত্রে যা জানা জরুরি:
- পশুচারণ কেবল পশুচারণ নীতিমালার পঞ্চম সংস্করণে ঘোষিত গ্রাম, বসতি (হিজার) ও নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ।
- নির্ধারিত শর্ত মেনে এবং প্রয়োজনীয় অনুমতিপত্র নেওয়ার পরই পশুচারণ করা যাবে।
- এই অনুমতি আল-হাজরা এলাকার অন্য কোনো স্থানে প্রযোজ্য নয়; নির্ধারিত স্থানের বাইরে পশু চরানো যাবে না।
- পশুচারণের স্থানগুলোতে মাঠপর্যায়ের নজরদারি অব্যাহত রয়েছে এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কর্তৃপক্ষ সংরক্ষিত এলাকায় আগত দর্শনার্থী ও স্থানীয় বাসিন্দাদের পশুচারণ কার্যক্রম ও অনুমতিপত্র সম্পর্কিত তথ্য শুধু কর্তৃপক্ষের দাপ্তরিক চ্যানেল ও প্ল্যাটফর্ম থেকে নেওয়ার এবং অনানুষ্ঠানিক সূত্রে ছড়ানো তথ্যের ওপর নির্ভর না করার আহ্বান জানিয়েছে।
