দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস ৪০,০০০ মাদক অ্যাম্ফিটামিন বড়ি পাচারের চেষ্টা ব্যর্থ করেছে। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, বড়িগুলো সৌদি আরবে আসা একটি ডাক পার্সেলে লুকানো ছিল।

জাকাত, কর ও কাস্টমস কর্তৃপক্ষের (জাটকা) মুখপাত্র হামুদ আল-হারবি জানান, কাস্টমস প্রক্রিয়ার সময় নিরাপত্তা প্রযুক্তি ও প্রশিক্ষিত কুকুর দিয়ে পরীক্ষা করে "কাচের গ্লাস" থাকা পার্সেলটিতে বড়িগুলো পাওয়া যায়।

আল-হারবি বলেন, জব্দের পর মাদক নিয়ন্ত্রণ সাধারণ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে সৌদি আরবের ভেতরে চালানটি গ্রহণকারী দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মুখপাত্র জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদক নিয়ন্ত্রণ সাধারণ অধিদপ্তরের সহযোগিতায় কর্তৃপক্ষ সব কাস্টমস বন্দরে আমদানি-রপ্তানির ওপর নজরদারি জোরদার করছে, যাতে সমাজ সুরক্ষিত থাকে।

কর্তৃপক্ষ চোরাচালানের তথ্য নিরাপত্তা হটলাইন ১৯১০, ই-মেইল 1910@zatca.gov.sa অথবা আন্তর্জাতিক নম্বর ০০৯৬৬১৯১০-এ জানানোর আহ্বান জানিয়েছে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হয় এবং তথ্য সঠিক হলে আর্থিক পুরস্কার দেওয়া হয়। সৌদি আরবে বসবাসরত প্রবাসীরাও এসব গোপন মাধ্যমে সন্দেহজনক চোরাচালানের তথ্য দিয়ে সমাজের সুরক্ষায় ভূমিকা রাখতে পারেন।