সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) খবরে বলা হয়, নেপালে সৌদি আরবের দূতাবাস সৌদি জাতীয় দিবস উপলক্ষে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এতে নেপালের সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান চলাচলমন্ত্রী খড়্গ রাজ পৌডেল উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও অংশ নেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষা ও ক্রীড়ামন্ত্রী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং সৌদি-নেপাল মৈত্রী কমিটির সভাপতি গাজালা শামীম।

এ ছাড়া জ্যেষ্ঠ কর্মকর্তা, সংসদ সদস্য, বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রধান এবং রাজনীতি, অর্থনীতি ও গণমাধ্যম অঙ্গনের ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

নেপালে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ফাহাদ বিন মোহাম্মদ বিন মুনাইখির অতিথিদের স্বাগত জানান এবং এই জাতীয় উপলক্ষে সৌদি আরবের উদ্‌যাপনে অংশ নেওয়ার জন্য তাঁদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এই আয়োজন সৌদি আরব ও নেপালের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন।