সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, কিং সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রের (কেএসরিলিফ) দেওয়া মানবিক সহায়তার একটি নতুন বহর মধ্য গাজা উপত্যকার দেইর আল-বালাহ শহরে পৌঁছেছে। বহরে রয়েছে খাদ্যঝুড়ি ও তাঁবু।

গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণকে সহায়তার জন্য পরিচালিত সৌদি গণ-ত্রাণ কর্মসূচির অংশ হিসেবে এ সহায়তা পাঠানো হয়েছে।

এসপিএর তথ্যমতে, গাজায় কেএসরিলিফের বাস্তবায়ন অংশীদার সৌদি সংস্কৃতি ও ঐতিহ্য কেন্দ্র এসব ত্রাণসামগ্রী গ্রহণ করেছে। মাঠপর্যায়ে পরিবর্তনশীল চাহিদার প্রেক্ষিতে এ সহায়তা খাদ্য ও আশ্রয়সামগ্রীর জোগানে ভূমিকা রাখবে।

সংস্থাটি জানায়, কেএসরিলিফের মাধ্যমে গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে সৌদি আরবের অবিচল অবস্থানেরই ধারাবাহিকতা এটি।

গাজায় খাদ্য ও আশ্রয়সামগ্রীর নিয়মিত সরবরাহ সেখানকার সাধারণ মানুষের সবচেয়ে মৌলিক চাহিদার সঙ্গে সরাসরি যুক্ত।