সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, আল-বাহা অঞ্চল পৌরসভা তার বাজার ও স্বাস্থ্য তদারকি মহাপরিদপ্তরের মাধ্যমে আগস্টে ৪,৮৫৭টি স্বাস্থ্য পরিদর্শন চালিয়েছে। বাজার ও প্রতিষ্ঠান তদারকি, পৌর ও স্বাস্থ্য বিধি মানা নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য রক্ষাই এর লক্ষ্য।

এর মধ্যে ছিল ২,৬৭৭টি স্বাস্থ্য পরিদর্শন, ১,৫৩৭টি বাজার পরিদর্শন ও রাজস্ব-সংক্রান্ত ৩২২টি পরিদর্শন। এ ছাড়া ভ্রাম্যমাণ বিক্রেতাদের তদারকিতে ২৮৯টি এবং যৌথ আবাসনে ৩২টি পরিদর্শন করা হয়।

পরিদর্শনের ফলে ৩৬২টি সতর্কবার্তা দেওয়া হয়, ৩১টি প্রতিষ্ঠান বন্ধ করা হয় এবং ৯২ কিলোগ্রাম পণ্য জব্দ করা হয়। বিভাগটি সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে ১৮টি যৌথ কমিটিতেও অংশ নেয়।

একই সময়ে পৌর অভিযোগ কেন্দ্রের (৯৪০) মাধ্যমে আসা ১৬৪টি অভিযোগ নিষ্পত্তি করা হয়। যৌথ আবাসনে থাকা প্রবাসী শ্রমিকরাও এই নম্বরে অভিযোগ জানাতে পারেন।