সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) খবরে বলা হয়েছে, কিং সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্র (কেএসরিলিফ) চাদ প্রজাতন্ত্রের ওয়াদ্দাই প্রদেশে সবচেয়ে অভাবগ্রস্ত মানুষের মধ্যে ১,০০০ খাদ্য ঝুড়ি বিতরণ করেছে।

এই বিতরণ থেকে ৬,০০০ জন উপকৃত হয়েছেন। ২০২৬ সালে চাদ প্রজাতন্ত্রে ত্রাণসামগ্রী বিতরণ প্রকল্পের আওতায় এ সহায়তা দেওয়া হয়।

এসপিএ জানায়, বিশ্বের যেকোনো স্থানে অভাবী ও ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তার লক্ষ্যে মানবিক শাখা কেএসরিলিফের মাধ্যমে সৌদি আরবের ত্রাণ ও মানবিক প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সবচেয়ে বেশি সহায়তা প্রয়োজন এমন পরিবারগুলোর কাছে মৌলিক খাদ্য পৌঁছে দিতেই খাদ্য ঝুড়িগুলো বিতরণ করা হয়।