সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, সৌদি প্রকৌশলী পরিষদের মহাসচিব মুসাইদ বিন আবদুল্লাহ আল-উতাইবি LEAP 2026 সম্মেলনে পরিষদের অংশগ্রহণের সময় "মুতামাদ" প্ল্যাটফর্মের উদ্বোধন করেন। এটি প্রকৌশল ও নির্মাণসংক্রান্ত লেনদেন সংগঠিত করার একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থা।

আল-উতাইবি বলেন, প্ল্যাটফর্মটি প্রকৌশল খাতের ডিজিটাল রূপান্তরে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি ব্যক্তি, প্রতিষ্ঠান, প্রকৌশল অফিস ও কোম্পানিকে একটি অভিন্ন ডিজিটাল পরিবেশে যুক্ত করবে, যাতে সব পক্ষের অধিকার সুরক্ষিত থাকে এবং প্রতিটি ধাপে স্বচ্ছতা বাড়ে।

এই প্ল্যাটফর্মে সেবাদাতা খোঁজা, চুক্তির অনুরোধ গ্রহণ, মূল্য প্রস্তাবের তুলনা, চুক্তি তৈরি ও ব্যবস্থাপনা এবং কাজের অগ্রগতি অনুসরণের সুবিধা থাকবে। প্রকৌশল নকশার ডিজিটাল যাচাইয়ের ব্যবস্থাও এতে রয়েছে।

প্রকৌশল অফিস ও কোম্পানিগুলোর জন্য সেবা প্রথমে জেদ্দা গভর্নরেটে চালু হবে, পরে ধাপে ধাপে দেশের অন্যান্য অঞ্চলে সম্প্রসারিত হবে।

পরিষদ জানায়, প্ল্যাটফর্মটি সৌদি বিল্ডিং কোড, নগর নির্দেশিকা ও পৌর শর্তের ভিত্তিতে ৪,০০০-এর বেশি নকশা শর্ত যাচাই করবে। লক্ষ্য হলো ২ লাখের বেশি প্রকৌশল ও নির্মাণ লেনদেন একটি ব্যবস্থায় আনা, ৪,০০০-এর বেশি সেবাদাতাকে যুক্ত করা এবং ১৪ মিলিয়ন রিয়ালের বেশি পরিচালন সাশ্রয় করা।

যেসব বাসিন্দা বাড়ি নির্মাণ বা সংস্কারের পরিকল্পনা করছেন, তাঁদের জন্য যোগ্য প্রকৌশল অফিস খুঁজে পাওয়া ও চুক্তি নথিভুক্ত করা সহজ হবে।