সৌদি আরবের বেসামরিক অবকাঠামো স্থাপনায় সন্ত্রাসী হুথি গোষ্ঠীর চালানো হামলার কড়া নিন্দা জানিয়েছে কাজাখস্তান প্রজাতন্ত্র। এসব হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন।
কাজাখস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “হুথি মিলিশিয়ার” এ ধরনের হামলা মানবিক দিক থেকে অগ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক আইনের নীতিমালার লঙ্ঘন।
মন্ত্রণালয় সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করে জাতিসংঘ সনদ অনুযায়ী নিজের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় রাজ্যটির অধিকারের কথা পুনর্ব্যক্ত করে।
