আগের সেশনে দুই মাসের সর্বনিম্ন স্তরে নামার পর আজ সোনার দাম স্থিতিশীল রয়েছে। বছর শেষ হওয়ার আগে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আবারও সুদের হার বাড়াতে পারে কি না, তা মূল্যায়ন করছেন বিনিয়োগকারীরা।
স্পট বাজারে সোনার দাম প্রায় অপরিবর্তিত থেকে প্রতি আউন্স ৪,১১৬.৬৭ ডলারে দাঁড়িয়েছে, আর মার্কিন গোল্ড ফিউচার্স স্থির ছিল ৪,১৪০.৭০ ডলারে।
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট রুপা ১.৯% কমে ৫৯.০১ ডলারে নেমেছে, প্লাটিনাম ১.৬% বেড়ে ১,৬৫৭.১৮ ডলার এবং প্যালাডিয়াম ১.১% বেড়ে ১,১৩৬.৮০ ডলারে উঠেছে।
