সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ আজ রিয়াদে সিরীয় আরব প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বৈঠকে দুই ভ্রাতৃপ্রতিম দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, সহযোগিতার ক্ষেত্র এবং বিভিন্ন খাতে সেই সহযোগিতা বিকাশের সম্ভাবনাময় সুযোগ পর্যালোচনা করা হয়। পাশাপাশি অঞ্চলের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়েও আলোচনা হয়।

সৌদি পক্ষে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বিন আবদুল আজিজ, পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ, প্রতিমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. মুসাইদ বিন মোহাম্মদ আল-আইবান, যুবরাজের সচিব ড. বান্দার বিন উবাইদ আল-রশিদ এবং রাজকীয় দপ্তরের উপদেষ্টা খালিদ বিন ফরিদ হাদরাওয়ি।

সিরীয় পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্র ও প্রবাসীবিষয়ক মন্ত্রী আসাদ আল-শায়বানি এবং রিয়াদে সিরীয় দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (শার্জ দ্য অ্যাফেয়ার্স) মোহসেন মাহবাশ।