সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) খবরে বলা হয়, রিয়াদ অঞ্চলের আমিরাতের উপ-প্রধান সুলাইমান বিন মুহাম্মদ আল-কান্নাস অঞ্চলের সমন্বিত নিরাপত্তা অপারেশন কেন্দ্রের (৯১১) বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা করেছেন। প্রতিবেদনে কেন্দ্রের কাজ ও অর্জনের বিবরণ ছিল।

নিজ দপ্তরে রিয়াদ অঞ্চলে কেন্দ্রটির পরিচালক কর্নেল ইঞ্জিনিয়ার আহমদ বিন হামদান আল-গামদি এবং কেন্দ্রের কয়েকজন কর্মীকে স্বাগত জানানোর সময় প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।

সাক্ষাতে তাকে কেন্দ্রের কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়। কেন্দ্রটি স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এবং রিয়াদ অঞ্চলের আমির ও তার ডেপুটির তত্ত্বাবধানে কাজ করে।

৯১১ হলো সেই একক নম্বর, যার মাধ্যমে রিয়াদ অঞ্চলের বাসিন্দারা নিরাপত্তা ও জরুরি সেবার সঙ্গে যোগাযোগ করেন; তাই এই কেন্দ্রের কার্যক্রম রাজধানী ও গোটা অঞ্চলের সব বাসিন্দার জন্য গুরুত্বপূর্ণ।