সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, সৌদি জাতীয় দিবস উদযাপন কর্মসূচির অংশ হিসেবে ইয়ানবু শিল্পনগরীতে "আমাদের গৌরব আমাদের নেতৃত্ব" শীর্ষক একটি প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে।
প্রদর্শনীটি চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। এতে জাতীয় বিভিন্ন মাইলফলক ও বিষয়বস্তু তুলে ধরা হয়েছে, যা দেশের নেতৃত্ব ও অর্জন নিয়ে গর্বের প্রতিফলন ঘটায়।
ইয়ানবুর সমুদ্রতীরবর্তী এলাকায় একটি সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পাশাপাশি অশ্বারোহণ ক্লাবে ঘোড়সওয়ারদের শোভাযাত্রা হয়। দেশপ্রেম ও গর্বের আবহে এসব আয়োজনে ব্যাপক মানুষ অংশ নেন।
এসপিএর তথ্যমতে, এসব কার্যক্রম ইয়ানবু শিল্পনগরীর সৌদি জাতীয় দিবস উদযাপন কর্মসূচির অংশ। এর লক্ষ্য সামাজিক অংশগ্রহণ বাড়ানো এবং দেশ ও এর নেতৃত্বের প্রতি আনুগত্য ও একাত্মতার অনুভূতি প্রকাশ করা।
ইয়ানবুতে বসবাসরত পরিবার ও প্রবাসী বাসিন্দাদের জন্য এসব আয়োজন স্থানীয় সমাজের সঙ্গে মিলে জাতীয় এই উপলক্ষে অংশ নেওয়ার সুযোগ এনে দিয়েছে।
