সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ নিউইয়র্কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে তা আরও জোরদারের উপায় পর্যালোচনা করা হয়। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরের মহাপরিচালক ওয়ালিদ আল-সামাঈল উপস্থিত ছিলেন। সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির জন্য দুই দেশের উচ্চপর্যায়ের এ ধরনের যোগাযোগ বিশেষ গুরুত্ব বহন করে।