সৌদি প্রেস এজেন্সি জানায়, জেদ্দার প্যাডেল ডিস্ট্রিক্টের কোর্টে ষষ্ঠ প্যাডেল র‍্যাংকিং টুর্নামেন্টের খেলা শুরু হয়েছে। বিভিন্ন বিভাগ ও স্তরের ৪৪৬ জন নারী-পুরুষ খেলোয়াড় এতে অংশ নিচ্ছেন।

টুর্নামেন্টে পুরুষদের জন্য রয়েছে ৪০ বছরের বেশি বয়সীদের "ভেটেরান" বিভাগ এবং A, B, C ও D বিভাগ। নারীদের প্রতিযোগিতা হচ্ছে A ও B বিভাগে, আর কিশোরদের জন্য রয়েছে অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-১৪ বিভাগ।

প্রতিযোগিতামূলক কার্যক্রম বাড়ানো, খেলোয়াড়দের অংশগ্রহণ ও দক্ষতা উন্নয়নের আরও সুযোগ তৈরি এবং সৌদি আরবে প্যাডেলের বিকাশ ও খেলোয়াড়ের সংখ্যা বাড়াতে সৌদি প্যাডেল ফেডারেশনের প্রচেষ্টার অংশ হিসেবে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।

জুনিয়র থেকে অভিজ্ঞ পর্যন্ত আলাদা বিভাগ থাকায় জেদ্দায় বসবাসরত প্রবাসীসহ খেলাপ্রেমীরা সংগঠিত প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।