সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ সুদান প্রজাতন্ত্রের অন্তর্বর্তী সার্বভৌম পরিষদের প্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহানের কাছ থেকে একটি ফোনকল পেয়েছেন।
ফোনালাপে ক্রাউন প্রিন্স সুদানের স্থিতিশীলতা এবং দেশটির সার্বভৌমত্ব, ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সৌদি আরবের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তিনি সুদানে স্থিতিশীলতা প্রতিষ্ঠার সব প্রচেষ্টার প্রতি সৌদি আরবের সমর্থনের কথাও জানান, যাতে দেশটিতে সার্বিক উন্নয়নের পথ সুগম হয় এবং বাস্তুচ্যুত মানুষ ও শরণার্থীরা নিজ নিজ ঘরে ফিরতে পারেন।
সুদানের স্থিতিশীলতা গোটা অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ, আর সৌদি অবস্থানে বাস্তুচ্যুতদের ঘরে ফেরাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
